শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষ্যে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপির এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চিনিশপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে ৯২টি পূজা মণ্ডপে নগদ অর্থ ও ব্যানার উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স এর সভাপতিত্বে ও হাজিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদুল কবির ভুইয়ার সঞ্চালনায় উপস্থিত, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, এ. কে. এম. গোলাম কবির কামাল, এম এ জলিল, ফারুক উদ্দিন ভূইয়া, বি. জি. রশিদ নওশের, খবিরুল ইসলাম বাবুল, রবিউল ইসলাম রবি, যুবদলের সভাপতি মহাসিন হোসেন বিদ্যুৎ সহ এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বী মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দিতে এই শুভেচ্ছা উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
পড়ুন:রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত
ইমি/


