রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

ব্যতিক্রম সমাজসেবায় নেমেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম। সরকারি বরাদ্দের দিকে না তাকিয়ে নিজ অর্থায়নে রূপগঞ্জ সদর ইউনিয়নের পাড়া মহল্লায় অলিতে গলিতে খানাখন্দ পূর্ণ ভাঙ্গাচোরা রাস্তা মেরামত, নতুন রাস্তা নির্মাণ, মসজিদ মাদরাসায় দান অনুদান, দরিদ্রদের সহায়তা, দরিদ্র দূরারোগ্য রোগীদের আর্থিক সহায়তাসহ নানা সমাজসেবার মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন আবু মোহাম্মদ মাসুম। এরই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ভিংরাবো ইসকন মন্দির থেকে ডেমড়া কালীগঞ্জ সড়কের সংযোগ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা রমজান হোসেনসহ স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন

এ সময় আবু মোহাম্মদ মাসুম বলেন, নারায়ণগঞ্জ- ১( রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জকে সাজাতে অক্লান্ত পরিশ্রম ও মেধাসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা তারই নির্দেশনায় জনগণের দোরগোড়ায় যাচ্ছি। যেখানে সমস্যা সেখানেই সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি। রূপগঞ্জ ইউনিয়নের বহু রাস্তা ক্ষত, জরাজীর্ণ, খানাখন্দে ভরপুর। বিগত সরকারের দূর্ণীতির কারনেই রাস্তাগুলো ভালোভাবে করেনি। এখন এমন পরিস্থিতি যে সরকারী বরাদ্দ যথেষ্ট নয়। তাই আমার নিজ অর্থায়নে ইউনিয়নের প্রায় ২৩ টি রাস্তা মেরামত ও সংস্কার করেছি। কিছু রাস্তা নতুনভাবে করে দিয়েছি। মানুষের পাশে আছি। আশা করছি সময়ের প্রয়োজনে জনগণের ভালোবাসা,সমর্থন, দোয়া আমার পক্ষেই থাকবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন