নেপালকে হারিয়ে বাংলাদেশের দাপুটে শুরু

ঘরের মাঠে জয়ের হাসি দিয়ে আন্তর্জাতিক অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আজ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি ২০২৬ এশিয়া জোন–২’-এর উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা।

শুরু থেকেই আক্রমণে ধার ছিল বাংলাদেশের। প্রথমার্ধে নেপাল কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি। বিরতিতে ১৩–৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান আলপনা আক্তার। একাই ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন তিনি। আলপনার পাশাপাশি বাংলাদেশের আক্রমণে কার্যকর ছিলেন মিষ্টি খাতুন ও শ্যামলী মিং। দুজনই করেছেন ৬টি করে গোল। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি, সায়মা জান্নাত সীমা ৪টি এবং মাসুদা আক্তার ২টি গোল করেছেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেছেন একটি করে গোল।

চার দলের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। বড় জয় দিয়ে শুরু করায় ফাইনালে ওঠার লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোতে পারবে বাংলাদেশ। ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর এই জয় স্বাগতিকদের জন্য বাড়তি তৃপ্তিরও।কাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন

পড়ুন : পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন