অমর একুশে বইমেলা শুরু আগামী ৭ জানুয়ারি

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত।

রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন