সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৫৫১ টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুভেচ্ছা উপহারের চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হকসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলার প্রতিটি মণ্ডপে দশ হাজার টাকার চেক এবং ৫৫১ টি পূজামণ্ডপে ৫৫ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
পড়ুন : অনুমোদন ও বৈধ লাইসেন্স না থাকায় কালুখালীতে ডায়গনস্টিক সেন্টার বন্ধ


