অনুমোদন ও বৈধ লাইসেন্স না থাকায় কালুখালীতে ডায়গনস্টিক সেন্টার বন্ধ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন ও বৈধ লাইসেন্স না থাকায় ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করায় ‘ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দিয়েছে কালুখালী উপজেলা প্রশাসন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- রাজবাড়ীর কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।

অভিযান সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার মৃগী বাজারে অবস্থিত ডাঃ মনিকা মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি প্রয়োজনীয় বৈধ অনুমোদন ও লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থ রক্ষা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিষ দেয়া মাছসহ দুই জেলেকে আটকের পর শুধু জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন