বন্দরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে গীতা বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে বাংলাদেশ সনাতন সংঘের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ অক্টোবর) বন্দর রেলী লেদারাস্ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে এ গীতা দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাউসার আশা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও গীতার বাণী মানুষকে সৎ ও মানবিক হতে উদ্বুদ্ধ করে।”

তিনি শারদীয় দুর্গোৎসবের সাফল্য ও সকলের কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন সংঘের সভাপতি শ্রী সুমন লাল, সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার স্থায়ী সদস্য শোভন কমল এবং বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট তরুন লাল বেগী।

এ সময় বক্তারা বাংলাদেশ সনাতন সংঘের এ ধরনের মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীতেও সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

গীতা দান অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

পড়ুন : আজ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন