বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি হস্তান্তর : জাপানের সাথে চুক্তিতে নারীকর্মীদের বিশেষ সুরক্ষা

​প্রবাসী কর্মীদের যাতায়াত আরও সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে এই ট্রলিগুলো হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই অনুষ্ঠানে তিনি জাপানের সাথে সদ্য স্বাক্ষরিত প্রবাসী কর্মীদের সুরক্ষাবিষয়ক একটি যুগান্তকারী চুক্তির বিষয়টিও তুলে ধরেন।
​
পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে মন্ত্রী বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েকদিনের মধ্যে সিভিল এভিয়েশন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্ত সংখ্যক ট্রলি যুক্ত করা হবে।

​জাপানের সাথে নতুন চুক্তিতে যেসব সুবিধা থাকছে

সংবাদ সম্মেলনে মন্ত্রী গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে জাপানের সাথে স্বাক্ষরিত একটি চুক্তির (MoC) বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অন্যান্য চুক্তির তুলনায় এবারের চুক্তিতে বেশ কিছু ভিন্নতা ও প্রবাসী কর্মীদের জন্য বাড়তি সুবিধা রয়েছে। এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। এর ফলে কর্মীদের দক্ষতা উন্নয়ন ঘটবে, তারা উচ্চ বেতন পাবেন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুবিধা পাবেন।
​চুক্তিতে নারী কর্মীদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না বা তার সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি গর্ভধারণের বা সন্তান প্রস্তুতির কারণে কাউকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো বাধ্যতামূলক বিধান এই চুক্তিতে রাখা হয়নি। এই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​আটকে পড়া যাত্রীদের বিষয়ে পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ফ্লাইট সংকটের কারণে যারা আটকে আছেন, তাদের অন্য এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন। ইতিমধ্যে আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : মানুষের সেবায় রাজনীতি: কলমাকান্দা চক্ষু শিবিরে ডেপুটি স্পিকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন