বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। এবার তাদের সামনে ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি।
সোমবার আবুধাবিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে সিকান্দার রাজার দল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে ফাইনালের লড়াইয়ে আগে বল করবে জিম্বাবুয়ে।
অন্যদিকে, আফগানিস্তানও নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া।
টস জিতে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে। পাওয়ার প্লে’র ১০ ওভারে রান রেট ৬ এর নিচে নামতে দেয়নি। যদিও ১টি উইকেট হারিয়েছে তারা। ১০ ওভার শেষে আফগানিস্তানের রান ১ উইকেটে ৬০।
অষ্টম ওভারে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। পেসার মাসুকুর বল উইকেটে টেনে বোল্ড হন গুরবাজ। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান সেদিকুল্লাহ অতল।
হ্যামিলটন মাসাকাদজার বল লং অনে পাঠিয়ে ১ রান নিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। ওই রানে ব্যক্তিগত পঞ্চাশ রান ছুঁয়ে ফেললেন ইব্রাহিম। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১তম ফিফটি।
তার ফিফটির রানে আফগানিস্তানের দলীয় রানও একশ ছুঁয়েছে। দারুণ ব্যাটিংয়ে ১৫.৩ ওভারেই আফগানিস্তানের রান তিন অঙ্ক ছুঁয়েছে। টস জিতে ব্যাটিং করতে নেমে বেশ ভালো ব্যাটিং করছে ত্রিদেশীয় সিরিজের আয়োজকরা। একই সঙ্গে দ্বিতীয় উইকেটে সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরানের জুটির রান পঞ্চাশ পেরিয়েছে।
১৬ ওভার শেষে আফগানিস্তানের রান ১ উইকেটে ১০৩। ইব্রাহিম ৫১ ও সেদিকুল্লাহ ২০ রানে ব্যাটিং করছেন।
পড়ুন : নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নাহিদা আক্তার


