মেহেরপুরে বালতির পানিতে ডুবে ১১ মাসের শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠানে বালতির পানিতে ডুবে পলাশ আহমেদ নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পলাশ আহমেদ ওই গ্রামের হারুন আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল পলাশ। এ সময় তার মা পপি খাতুন গরুকে গোসল করিয়ে বাড়ির পাশে বেঁধে রাখতে যান। মায়ের অগোচরে শিশুটি টিউবওয়েলের পাশে রাখা পানিভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে যায়। পরে মা তাকে বালতি থেকে উদ্ধার করেন। তবে শিশুটি স্বাভাবিক অবস্থায় না থাকায় দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল রানা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। খোঁজখবর নিয়ে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন