টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এই রায় দেন। এছাড়া রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মো. মজনু মিয়ার ছেলে মো. রিফাত, মো. মোবারকের ছেলে আব্দুর রউফ, পাথরাইল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, কালিহাতী উপজেলার পৌলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে আল আমিন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ধর্ষণের শিকার গৃহবধূ দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে যান। ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি। ওই দিন রাতে বাড়ি ফেরার পথে দণ্ডিতরা জোরপূর্বক তাকে একটি টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তারা ওই গৃহবধূর মুঠোফোন ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষণার পর আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পড়ুন:খালিয়াজুরীতে আদালতের রায় অমান্য করে ব্যবসায়ীর জমি দখল

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন