জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে: নাসির উদ্দীন

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রতিশোধের রাজনীতি নয়, বরং জুলুমের বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিজ্ঞাপন

সোমবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন নাছির বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ও আত্মিক অনুভূতির বিষয়। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। রাষ্ট্র সবার, তাই ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, সারা দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে বলেও দাবি করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের এই নেতা। এ সময় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে ফল বিতরণ করেন এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে সুবর্ণচরের ৩২টি পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান দেন।

এ সময় সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহসভাপতি শহিদ এলাহী, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল উদ্দিন আহমেদ, চরবাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহিম’সহ বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন