যাত্রীবাহী বাসের সঙ্গে বালুভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৬ জন। বনপাড়া-পাবনা মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের বনপাড়ার সরকারপাড়া এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে।
নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা আছেন বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার শরীফুল ইসলাম।
নিহতদের লাশ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের নাটোর ও বড়াইগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ১৪ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দরগাদিপাড়া গ্রামের মৃত খালেক রহিমের মেয়ে মো. সোহেল রানা (৪০), বগমারা উপজেলার ডঃ কলোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মুদিদখালী গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছলিমা (৫), শরীয়তপুরের রামকৃষ্ণপুর গ্রামের জহর উদ্দিনের ছেলে রয়েল (৫০)। ট্রাক চালক কালাম (৫০)। তিনি ঝিনাইদহ মান্দার বাড়ি এলাকার বাসিন্দা। এছাড়া নিহত মোছা. সামিয়ার ৪০) নাম পাওয়া গেলেও তার পরিচয় শনাক্ত হয়নি।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দের এসআই মো. শামীম হোসেন বলেন, আরপি পরিবহনের ওই বাসটি বরগুনা থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি পঞ্চগড় থেকে বালু লোড করে ঝিনাইদহ যাচ্ছিল। পথে বনপাড়া-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া সরকারপাড়া এলাকায় পৌঁছালে মঙ্গলবার ভোর চারটার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরো পাঁচ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। তবে ওই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
তারমতে, ট্রাকটি মহাসড়কের বামপাশের লেন ধরেই যাচ্ছিল। কিন্তু বেপরোয়া গতির ওই বাসটি ওভারটেকিং করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের চালকই মারা গেছেন। নিহতদের মধ্যে এক শিশু থাকলেও একাধিক নারী ও বৃদ্ধ রয়েছেন।
এদিকে নাটোর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-আসনের সংসদ সদস্য আবদুল আজিজ, জেলা প্রাশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার কারণ অনুসন্ধানে ৭ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হুইপ দুলু বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাছাড়া দুর্ঘটনা রোধে পাবনা-বনপাড়া মহাসড়কটি প্রশস্ত করার উদ্যেগ নেবেন তিনি।
পড়ুন:মানুষের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ইমি/


