কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডানকিনি এলাকা থেকে রাসেল (২৫) নামে এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে একটি ভাড়া বাসার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডানকিনি এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে রাসেলের ভাড়া নেওয়া কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাসেলের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৬৬

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন