মোংলায় পুজামণ্ডপ পরিদর্শনে কোস্ট গার্ডের মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় অঞ্চলের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। আজ মঙ্গলবার বিকালে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি কোস্ট গার্ডের নেওয়া বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপের কথা জানান।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্ট গার্ড সদস্য সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। তিনি জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার মোট ১৪৪টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আগামীকাল প্রতিমা বিসর্জনের সময়ে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার শুভ সমাপ্তি ঘটবে।

পড়ুন : অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৪

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন