প্রধানমন্ত্রীর উপহার পূজামণ্ডপের নেতাদের হাতে তুলে দিলেন এমপি মান্নান

শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নারায়ণগঞ্জ-৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের পরিবেশ আরও উৎসবমুখর করে তুলতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত অতিথিরা শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে পালন করবে—এমন প্রত্যাশার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় অটোরিকশায় বিলাতী মদ, মাদক কারবারি গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন