সমাজের প্রতিটি স্তরে সরকার সবার সাথে সমানভাবে এবং দুই চোখ খোলা রেখে সহযোগিতা করছে, যেখানে কোনো বৈষম্য বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। দেশের আইন নিজের গতিতে চলছে অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সবার রক্ত ও অধিকার সমান বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার রাতে হিলির চন্ডিপুর পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, কোনো ধর্মই খারাপ জিনিস বা অন্যায়কে উৎসাহিত করে না। আগামীতে দুর্গাপূজা বা যেকোনো ধর্মীয় উৎসব আরও সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বর্তমান সরকারের বয়স প্রায় আট মাস চলছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, এই স্বল্প সময়ে সরকার বসার জন্য নয় বরং দেশের কল্যাণে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পড়ুন : নেত্রকোনায় অটোরিকশায় বিলাতী মদ, মাদক কারবারি গ্রেপ্তার


