দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিদায়

শারদীয় দূগোৎসবের শেষ দিন বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সকলে আজ অশ্রসিক্ত নয়নে দেবী দূর্গাকে বিসর্জন দিবে। নারীদের সিঁদুর খেলাসহ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেবী দূর্গা মাকে বিদায় জনালো ভক্তরা।

বিজ্ঞাপন

আজ বুধবার সকালে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টীতে দূর্গা পূজা মন্ডপে সনাতন সম্প্রদায়ের নারী ভক্তরা সিঁদুর খেলার মধ্য দিয়ে তাদের দেবী মাকে শেষ বিদায় জানান। এসময় ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ঢাক ঢোল কাসর শঙ্খ বাজিয়ে নিচে গিয়ে সিঁদুর পরে অশ্রুসিক্ত নয়নে প্রথমেই মাকে বিদায় জানান নারী ভক্তরা।

দুর্গতনাশিনী মাকে বিদায় দিতে একদিকে আনন্দ অন্যদিকে বিষাদের ছবি ভেসে উঠে ভক্ত কুলের চোখে মুখে। এদিকে বিদায় অঞ্জলি, দর্পন, বিকেলে বিসর্জন এ নিয়ে ৫ দিনের দেবী দূর্গা মায়ের আরাধ্যর সমাপ্তি টানবে আজ ভক্তবৃন্দ। দশমীতে এসব কার্য্য সম্পন্ন করে আগামী বছর আবার মাকে ফিরে পাওয়ার ব্যকুল আবেদন রেখেই বিসর্জনের মধ্য দিয়েই শেষ হবে এবারের দূর্গোৎসব।

পড়ুন : প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, বিভাগীয় কমিশনার প্রত্যাহার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন