রাজশাহী শহর থেকে ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫।

বিজ্ঞাপন

এসআরবি-৫ এর চৌকস আভিযানিক দল ২১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠস্থ লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা সন্দেহজনক ভাবে পড়ে আছে।

ওই তথ্য মতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত বস্তার মধ্যে ৬৪ টি লাল কসটেপ মোড়ানো এবং ৩৯ টি (উনচল্লিশ) কালো কসটেপ দ্বারা মোড়ানো হাতে তৈরী সর্বমোট ১০৩ টি (একশত তিন) তাজা ককটেল উদ্ধার করে এসআরবি।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

পড়ুন : প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, বিভাগীয় কমিশনার প্রত্যাহার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন