পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরে ওসমান হাদী হত্যার বিচার ও ৩ দফা দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’-এর ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের জনসংযোগ করেছেন।
শহীদ ওসমান হাদী হত্যার বিচারের নামে প্রহসন ও তদন্ত বারবার পিছানোর প্রতিবাদে এবং দ্রুততম সময়ে বিচারকার্য সম্পাদনসহ ৩ দফা দাবিতে ‘ইনসাফের পদযাত্রা’ ও শাহবাগে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক-রাজনৈতিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। ‘মার্চ ফর ইনসাফ’ শীর্ষক এই কর্মসূচি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ৩ দফা দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো:
১. শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন করা।
২. গণভোটের গণরায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা।
৩. জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের গণহত্যার বিচার সুনিশ্চিত করা।
সংগঠনটির পক্ষ থেকে ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে এক মহাসমাবেশের আহ্বান জানানো হয়েছে। ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে এই আন্দোলনে শরিক হওয়ার এবং কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
পড়ুন : রামেকে ইন্টার্নদের কর্মবিরতিতে চরম বিপর্যয়
সা/


