নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ সংশ্লিষ্টরা

‎নারায়ণগঞ্জে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনস্থল পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া ও ডিআইজি মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎বুধবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাটে তাঁরা পরিদর্শন করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, এনসিসি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমারসহ অন্যরা।
‎
‎পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বলেন, এ বছরের মতো এমন সুন্দরভাবে পূজা উদযাপন আগে কখনো হয়েছে বলে তাঁর মনে হয় না। সরকারপ্রধানের কারণে এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিভাগের ১৩টি জেলায় কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা দেখা যায়নি।
‎
‎ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা ছিল। সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ভূমিকা রাখতে হবে। পুলিশ প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে সারা বছর সমাজের অকল্যাণকর কর্মকাণ্ড দূর করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

‎পড়ুন : সীতাকুণ্ডে বিলবোর্ডে মাইক্রোবাসের সজোরে ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন