‎চট্টগ্রামের ২৩০০ পূজামণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রাম জেলার ২ হাজার ৩০০টি পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম।
‎
‎বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের পটিয়ায় পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
‎
‎পুলিশ সুপার বলেন, চট্টগ্রাম জেলার সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন।
‎
‎নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দেশের অন্যতম বৃহৎ শারদীয় দুর্গোৎসব চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। এ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেন।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পটিয়া থানার ওসি জিয়াউল হক, ট্রাফিক ইনচার্জ আমির ফারুক, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জমান আমিরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

‎পড়ুন : খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে ভেসে গেল সিফাত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন