সীতাকুণ্ডে তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার (২১ অক্টোবর) তরুণীর মা মনি রানী সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারসহ অভিযুক্তরা হলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের সঞ্জয় কুমার ঘোষ (৩৮), মীরেরহাট জাফরনগর মণ্ডলবাড়ির পাশের আলাউদ্দিন (৪০) এবং সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারবাড়ির রায়হান উদ্দিন (২৫)।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে তাঁর মায়ের সঙ্গে মালিনীর কাজ করতেন। গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলাউদ্দিন ও রায়হান তাঁকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে জাফরনগর স্কুলের পাশে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, সেখানে পৌঁছানোর পর আলাউদ্দিন মুঠোফোনে সঞ্জয় কুমার ঘোষকে ডেকে আনেন। পরে অভিযুক্তরা তরুণীকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাঁর মুখ গামছা দিয়ে বেঁধে তিনজন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়েছে। এরপর তাঁকে ঘটনাস্থলে রেখে অভিযুক্তরা চলে যান।

পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে তরুণী তাঁর মাকে ঘটনাটি জানান। এরপর তাঁর মা থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে ভেসে গেল সিফাত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন