মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর সঙ্গে উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বড়লেখা উপজেলা শহরে সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সাংবাদিকেরা এলাকার বিভিন্ন অনিয়ম, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। তাঁরা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এলাকার সমস্যা, অনিয়ম ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন তাঁরা।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু এবং বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন।
উপজেলা প্রেসক্লাব বড়লেখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল হাফিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. রুয়েল কামাল, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক শিমুল ও সুলতান মাহমুদ খান, সহসভাপতি অলিউর রহমান মালন, সহসাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন এবং কার্যনির্বাহী সদস্য সেলিম চৌধুরী ও মোতাহার আলীসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক।
পড়ুন : কোনাবাড়ীতে তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৪ লাখ টাকা


