‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
সভায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল আলম।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য চালক, পথচারী ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে মানুষের যাতায়াত নিরাপদ করতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার সচেতনতা, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল আচরণই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
পড়ুন : দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহতের মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি


