দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ১০৪ জন। বাকি ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। একই সময়ে নতুন করে ৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৪৮ জনে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন। এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
পড়ুন: সমমনা ৭ দল নিয়ে নতুন ইসলামী জোট ঘোষণা
আর/


