সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অনশন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের বাড়ির সামনে অনশন করছেন সুবর্ণা (১৮) নামের ওই তরুণী।

সুবর্ণা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামের মো. মাসুদ রানার মেয়ে।

এ সময় সুবর্ণা বলেন, আসিফ সম্পর্কে আমার খালাতো ভাই। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এ সম্পর্কের সূত্র ধরে আসিফের সঙ্গে আমার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।

সুবর্ণার দাবি, আসিফের সঙ্গে আমার বিয়ে না হলে আমি বিষপান করে আত্মহত্যা করবো।

আসিফের বাবা আবু হাশেম বলেন, তিনি তাঁদের সম্পর্কের বিষয়টি জানতে পেরে রাতে আসিফকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে।

আসিফ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, আসিফের বিরুদ্ধে একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : পাবনায় ডিবির অভিযানে রিভলবার, শুটারগান ও গুলিসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন