সিরাজগঞ্জে রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশুকে বাঁচাতে প্রয়োজন ২ লাখ টাকা

সন্তানকে সুস্থ করে তুলতে চান বাবা। কিন্তু সেই সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না অসহায় বাবা আব্দুল হালিম।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের এই রাজমিস্ত্রির পাঁচ মাসের শিশু আব্রাহাম রহমান জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি বর্তমানে ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৩ নম্বর বেডে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো হালিমের পক্ষে একসঙ্গে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।

শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, “আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।”

হালিমের ভাগ্নে সজীব মন্ডল বলেন, “হালিম মামা একজন অসচ্ছল মানুষ। টাকার অভাবে তাঁর সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি আহ্বান জানাই, তাঁরা যেন শিশুটির পাশে দাঁড়ান।”

প্রতিবেশী সুমন বলেন, “একটি শিশুর চিকিৎসা যেন শুধু অর্থের অভাবে থেমে না থাকে। হালিমের পরিবারের এই কঠিন সময়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করলে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা সহজ হবে। আমরা চাই, শিশুটি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক।”

এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা।

শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ করুন: মোঃ সজীব মন্ডল
মোবাইল: ০১৭৪১২৫৪১৮৫

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়ি উত্তরে ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার বৃক্ষরোপণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন