সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার বৃক্ষরোপণ করেছেন অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ।
বর্ষা মৌসুমের শুরুতে বাগান বাজার ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন এলাকায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। গত ২০ অক্টোবর নারায়নহাট ইউনিয়নে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা সৃষ্টিই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পড়ুন : থেমে নেই শাহাজালালের স্পিড বোটে অবাদে মা ইলিশ শিকার


