জামালপুর সদরের রশিদপুরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান বিতরণ ও ঐতিহ্যবাহী মিলি ভাতের মেহমান খানার আয়োজন করা হয়েছে।
আজ বিকালে সদরের রশিদপুর ইউনিয়নে আসলান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেস আলী মামুন। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন আম জনতা পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, আসলান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শান্ত ইসলাম নাঈম, মোঃ সুজন আহমেদ, আনিসুর রহমান,মোহাম্মদ সাদিকুল ইমাম দুলাল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, সমাজের হতদরিদ্র, অসহায় ও আত্মপীরিত মানুষের পাশে থেকে বেকার যুবক-যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে সমাজের হতদরিদ্র ৩০ জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
পড়ুন : গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


