দলের দুঃসময়ে মাঠে ছিলাম, সুসময়ে আমিই দলীয় সমর্থন পাব : সেলিম হোসেন দিপু

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেতে আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু। তিনি নিজেকে দলের একজন ত্যাগী নেতা দাবি করে বলেন, দলের দুঃসময়ে তিনি মাঠে ছিলেন, তাই দলের সুসময়ে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি বারদী ইউনিয়নের নাকুরিয়াহাটি মোল্লাবাড়ি জামে মসজিদে নামাজ আদায় করেন সেলিম হোসেন দিপু। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

সেলিম হোসেন দিপু বলেন, “আমি দলের একজন ত্যাগী কর্মী। ২০১৬ সালে দলীয় প্রতীকে নির্বাচন করেছি। দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছি। এখন দলের সুসময়, তাই আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে এবং চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেবে।”

তিনি আরও বলেন, বারদী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। দলীয় সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

স্থানীয় পর্যায়ে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সেলিম হোসেন দিপু। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

পড়ুন:নেত্রকোনায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় অলিভ অয়েল, কয়লা ও বাঁশ জব্দ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন