আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ফটিকছড়িতে এসেছিলেন প্রধানমন্ত্রী: সরোয়ার আলমগীর

বিগত নির্বাচনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে সারা দেশে আলেম-ওলামারা বিএনপিকে যেভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ফটিকছড়ির হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, “বর্তমান তারেক রহমান সরকার আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করছেন। বেহেশতের টিকিট বিক্রিকারীদের থেকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, ফটিকছড়িকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আলেম-ওলামাদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নাজিরহাট বড় মাদ্রাসা (আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম, নাজিরহাট)-এর মুহতামিম মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাছির উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, প্রিন্স ওমর ফারুক, আরফাত তোষার, আরমান উদ্দিন কালু, মো. সোলেমান, মোজাম্মেল হক অভি, আমান উল্লাহ, শেখ সুমন, হাসান উল্লাহসহ স্থানীয় আলেম-ওলামারা।

পরে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী, মো. ইউসুফ, মো. মহসিন, মো. মান্নান, মো. হাসেম, তারেকুল ইসলাম তারা, নাছির উদ্দীন, মোবারক হোসেন, নুরু উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামারা।

বিজ্ঞাপন

পড়ুন : একটি মাত্র হার্ট চেম্বার, হাতে সময় কম: বাঁচার আকুতি কলমাকান্দার শিশু মাহিরার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন