ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, “চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।”

দুর্ঘটনার বার্তা পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা সেখান থেকে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়া আরও ৫ জনকে দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় প্রাণ হারানো তিনজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

অন্যদিকে, আহত ১৬ জনের বাড়ি চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকা অঞ্চলের বিভিন্ন এলাকায়। তাঁরা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।

পড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন