স্বরাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে এনসিপির কর্মসূচি

বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এই কারওয়ান বাজার সর্বাধিক চাঁদাবাজের শিকার হয়। তাই এ এলাকা থেকেই গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এই লিফলেট বিতরণ কর্মসূচি। সারা দেশে সন্ত্রাস ও চাঁদাবাজ সিন্ডিকেটগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সারা দেশে এই গণবিক্ষোভ কর্মসূচি পরিচালিত হবে। নাসির ও আসিফের নেতৃত্বে ঢাকায় এই জনসংযোগ কর্মসূচি চলবে।

এনসিপির আহ্বায়ক বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকদের ওপর প্রকাশ্যে আক্রমণ করতে বলা হচ্ছে। সরকারের সমালোচনা করায় মোট ২২ জন গ্রেফতার হয়েছেন। ডিএসএ আইনকে সাইবার নিরাপত্তা আইন নামে ব্যবহার করে দমনপীড়ন করা হচ্ছে।

সরকারের কোনো পরিকল্পনা নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বাজেট অধিবেশনে বিএনপি সরকার দাবি করেছিল যে, কোনো কিছুর দাম বাড়বে না। অথচ, অকটেন, ডিজেলের দাম ৩ দফা বৃদ্ধি করা হয়েছে।

দেশের এমন পরিস্থিতির দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদের সরিয়ে দিয়ে মন্ত্রিপরিষদ পুর্নগঠন করতে হবে।

‘জনগণ আজ অসহায়। গণতন্ত্রবিরোধী সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে হবে’, যোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সেই কারণে আজ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হলো। আগামী ৩০ তারিখ ঢাকা মহনগর থেকে আয়োজিত হবে বৃহৎ এক বিক্ষোভ সমাবেশ।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই লিফলেট নিয়ে আমরা মানুষের কাছে যাব, জনগণকে সচেতন করব। এই নির্বাচনের পর আশা করা হয়েছিল সব ঠিক হবে। কিন্তু তা হয়নি।

আসিফ মাহমুদ বলেন, বাজারে সবজি কিনতে গেলে মাংসের দাম দিতে হয়, মুরগি কিনলে গরুর দাম দিতে হয়। জ্বালানির মূল্য বৃদ্ধির রেকর্ড হয়েছে। জনগণের এ সমস্যা সমাধানে সরকার দায়িত্বশীল আচরণ করছে না। রাজপথ এবং সংসদে আমরা জনগণের কথা তুলে ধরব।

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবির মধ্যে রয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ কর্তৃত্ববাদী আইন বাতিল।

বর্তমান সরকার আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে রাষ্ট্র পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক।

এ সময় এনসিপির দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনের পর মানুষের সমস্যা বেড়েছে, অথচ সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই।

আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না।

বিজ্ঞাপন

পড়ুন : জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটিতে কে কোন পদ পেলেন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন