১৫ ঘন্টা পর দৌলতদিয়ার পদ্মায় মিলল আট বছরের সেই শিশুর মরদেহ

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে হারিয়ে যাওয়া  নুর আমিন ফকির নামে ৮ বছর বয়সী  শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার  করেছেন আরিচা ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা পুলিশসহ স্থানীয় ডুবুরি দলের কর্মকর্তারা।

নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়ার রেজাউল ফকিরের ছেলে।

আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের  লিডার জাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, শিশুটির মরদেহ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর পর শনিবার সকাল ১১ টার দিকে ১৫ ঘন্টা পর তার মরদেহ খুঁজে পাওয়া  গেছে।মূলত: নদীতে ডেজিংয়ের কারনে মরদেহটি পেতে আমাদের সময় লেগেছে।আমরা মরদেহটি দৌলতদিয়া নৌ পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি।

প্রসঙ্গত-শুক্রবার নুর আমিনসহ ৪ জন বন্ধু মিলে বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়ার পদ্মা নদীতে গোসল করতে যান,পরে ৩ জন বাড়িতে  ফিরে আসলেও তাদের মধ্যে থাকা  প্রতিবেশী  আরেক নাতি সাব্বির এসে  তার পরিবারের কাছে খবর দেন নুর আমিন নদীর পানিতে পরে নিখোঁজ হয়েছেন।

পড়ুন : এসআরবি’র যৌথ অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার জাল নোটসহ আটক-৩

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন