নেত্রকোনা সীমান্তে বিজিবির জোড়া অভিযান: কয়লা ও রসুন জব্দ

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সীমানা সুরক্ষার পাশাপাশি চোরাকারবারিদের অপতৎপরতা রুখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সফল অভিযান চালিয়েছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এসব অভিযানে ভারতীয় কয়লা এবং পাচারের উদ্দেশ্যে জড়ো করা বাংলাদেশি রসুন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) নেত্রকোনা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি করেছে ৩১ বিজিবি। এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) আনুমানিক পৌনে ৬টার দিকে ভবানীপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৫৩ এমপি থেকে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, সোমেশ্বরী নদীর বুকে চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। সেখানে পাচারকারীদের ফেলে যাওয়া মালিকবিহীন অবস্থায় সাত হাজার ৫৬০ কেজি ভারতীয় কয়লা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। জব্দকৃত কয়লার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে এক লাখ ৫১ হাজার দুইশো টাকা।

এর আগে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতের আঁধারেও চোরাকারবারিদের একটি বড় ধরনের প্রচেষ্টা নস্যাৎ করে দেয় বিজিবি। রাত আনুমানিক ১১টার দিকে নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে বিজয়পুর বিওপি’র একটি টহল দল ‘জংখল’ নামক স্থানে অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৪৯/৬-এস থেকে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়। চোরাচালানের উদ্দেশ্যে জড়ো করা রসুনের সিজার মূল্য ৩৬ হাজার চারশো টাকা।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, দুটি পৃথক অভিযানে এক লাখ ৮৭ হাজার ছয়শো টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি। বর্তমানে জব্দকৃত এসব ভারতীয় কয়লা ও বাংলাদেশি রসুন আইন অনুযায়ী নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে ব্রেন্ট ক্রুড, ব্যারেলপ্রতি ছাড়াল ১১৬ ডলার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন