প্রধানমন্ত্রী গোয়েন্দা তথ্যের রেফারেন্সে কথা বলতে পারেন না, সরকারের পদত্যাগ করা উচিত : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না, তিনি অন্যায় করেছেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুন আমরা সেই প্রমাণের অপেক্ষায় আছি। ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, উনার সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে এই সরকারের দরকার কী, সরকারের তো দরকার নেই, এই ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করা উচিত। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় জামায়াত আমির সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্র মন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন, কিন্তু নিজ মন্ত্রণালয় আর মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলার কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি।

বাংলাদেশ জামায়াতে ইসলাম জোটগত ভাবে আগামী স্থানীয় নির্বাচনে অংশ নেবেনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এটা লজ্জার বিষয়, জাতীয় সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকা চীফ হুইফ তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবে না সেখানে কোনো বরদ্দ দেয়া হবে না। তার মানে আগে থেকে জনগণকে ভয় দেখানো হচ্ছে। এমন ভয়ভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে যাওয়ার আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করবো, লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা আমরা চাইবো।

বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল, কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকার। গণমাধ্যম সমাজের আয়না, সেই আয়নায় সমাজের দোষ ত্রুটি তুলে ধরার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মৌলভীবাজার জেলা জামায়াত আমির ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: ইয়ামীর আমির আলীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদ।

ডা: শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। পরে জেলা জামায়াত আয়োজিত শহরের শিল্পকলা একাডেমিতে রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

পড়ুন:সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএনজি থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন