আগামি ১৫ থেকে ২০ দিনের মধ্যে সরাদেশের জেলা উপজেলা হাসপাতালের চিকিৎসক সংকট পূরন, সরঞ্জামাদি ও অবকাঠামো উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার প্রদান করা হবে। পাশাপাশি দেশের সকল কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
এছাড়াও তিনি আরো বলেন, গত ১৭ বছর, ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট হয়েছে। তাই পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের সব সমস্যা নিরসন করা হবে। লোকবল সংকটের কারণে বন্ধ থাকা শিশুদের আইসিইউ সেবা ১ সপ্তাহের মধ্যে চালু করা হবে বলেও জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আকস্মিক সফরে ময়মনসিংহ এসে প্রথমে তারাকান্দা ও ফুলপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনের পর ১২ টায় এসে মন্ত্রী পৌঁছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশরুমের অবস্থাও তদারকি করেন।
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এরপর আউটডোর হয়ে, বেশ কয়েকটি ওয়ার্ড পেরিয়ে সরাসরি প্রবেশ করেন পরিচালকের রুমে। এ সময় তিনি ডাক্তারদের রেজিস্ট্রার খাতায় অনেককে অনুপস্থিত দেখে রেজিস্ট্রার খাতা নিয়ে যান। এর পর হাসপাতালের গাইনি,ডেঙ্গু, হাম ওয়ার্ড ও হাসপাতালের রোগীদের চিকিৎসার খোজ নেন মন্ত্রী। এসময় রোগীদের ব্যবহারের টয়লেটের পরিবেশ দেখে ক্ষোভ ঝাড়েন।
পড়ুন:সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিএনজি থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১
ইমি/


