​দুর্গাপূজার ছুটিতে বেড়াতে এসে ঘাঘট নদীতে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

গাইবান্ধায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিয়ন হুদা (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদী থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

​নিহত নিয়ন হুদা গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

​পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) বড় ভায়রা মাকসুদের বাড়িতে দাওয়াতে যান নিয়ন। পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আত্মীয়স্বজনসহ চারজন মিলে কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও নিয়ন পানিতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা ব্যক্তিরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

​খবর পেয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে রংপুরের একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়। টানা তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার বিকেলে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​জীবিত ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারের সদস্যদের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি। নিয়নের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​এ বিষয়ে গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার বিকেলে নদী থেকে নিখোঁজ নিয়ন হুদার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন