সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় আঃ সামাদ নামে এক পথচারী নিহত হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক রাতুল (২০) গুরুতর আহত হয়েছেন।

নিহত আঃ সামাদ (৭৯) উপজেলার চরপানাগাড়ি এলাকার বাসিন্দা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাজীপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, রাতুল তাঁর এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নিশ্চিন্তপুর হাই স্কুলের পশ্চিম পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি পেছন দিক থেকে পথচারী আঃ সামাদকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রাতুলও গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়ে জানতে পারে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাটী গর্ভেশ্বরী শ্মশানঘাট সংস্কার কমিটির নতুন কমিটি গঠন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন