রাজবাড়ীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে যুবক নিহত

রাজবাড়ী‌ -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নুর আলম(২৮)নামে এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন- পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান।

রোববার সকাল ৭টার দিকে কুষ্টিয়া- আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম কুষ্টিয়ার মিরপুর পাইকপাড়ার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মোটর সাইকেল আরোহী যুবক রাজবাড়ীর চন্দনী বাসষ্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে অজ্ঞাতনাম একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে ওই যুবকের লাশ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান এই পুলিশের এই কর্মকর্তা।

পড়ুন : আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন