অনিবার্য কারণে রোববারের একনেক সভা স্থগিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়ে গেছে।

বিজ্ঞাপন

আজ রোববার (২৫ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারিভাবে বৈঠক স্থগিতের নেপথ্যে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মূলত প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও জাপান সফর ঘিরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার ফ্লাইটে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরের আগে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইল ও কার্যাদি সম্পন্ন করতে হচ্ছে। এমতাবস্থায় একনেক সভা অনুষ্ঠিত হলে তা দুপুরের আগেই শেষ করা সম্ভব হতো না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত বৈঠকটি স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থগিত হওয়া উল্লেখযোগ্য প্রকল্পসমূহ

আজকের স্থগিত বৈঠকে উপস্থাপনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া হয়েছিল, যেগুলোর মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। বৈঠকটি না হওয়ায় যেসব প্রকল্পের অনুমোদন ঝুলে গেল, তার মধ্যে উল্লেখযোগ্য হলো: তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ—তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন প্রকল্প, ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয়সংক্রান্ত দুটি প্রকল্প।

দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্প।

পড়ুন : আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন