কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসন্ন পঞ্চম সমাবর্তন উপলক্ষ্যে গঠিত বিভিন্ন কমিটি-উপকমিটির কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১টায় প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এ কে মতিনুর রহমান।
এই সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান, সমাবর্তন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটি ও উপকমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবরা সভায় অংশ নেন।
সভায় সমাবর্তনের সার্বিক প্রস্তুতি, কমিটি ও উপকমিটির কার্যক্রমের অগ্রগতি, বাজেট, সনদপত্র, রেজিস্ট্রেশন, অতিথি ব্যবস্থাপনা, নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সমাবর্তনের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটি ও উপকমিটির মধ্যে সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা, অর্থ ও বাজেটসহ সংশ্লিষ্ট কমিটিগুলোকে পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ কে মতিনুর রহমান সমাবর্তনকে সুশৃঙ্খল, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। একই সঙ্গে সব কমিটি ও উপকমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
সা/


