দিনাজপুরের পার্বতীপুরে মারামারির ঘটনার জেরে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু। পুলিশ একজনকে আটক করেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আল রোমান নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, এলাকায় মারামারির ঘটনার সময় মারা যায়।
খবর পেয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয়সহ ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি ঘটনা স্থল থেকে একজনকে আটক করেছে।
পড়ুন : ধামরাইয়ে রিকশা ভাড়ার নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মানুষ


