সাংবাদিক কাজী রমিজ উদ্দীনের মাতার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দীনের শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে উপজেলা প্রেসক্লাব বড়লেখা। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

এক শোকবার্তায় উপজেলা প্রেসক্লাব বড়লেখার সাধারণ সম্পাদক রুয়েল কামাল, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তাঁরা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করে। প্রিয়জনকে হারানোর এই বেদনা অত্যন্ত গভীর ও হৃদয়বিদারক। মরহুমার মৃত্যুতে তাঁরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

তাঁরা আরও বলেন, মানুষের জীবনে মায়ের অবদান অপরিসীম। মায়ের স্নেহ, মমতা ও ভালোবাসার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁদের গভীর সহমর্মিতা রয়েছে।

শোকবার্তায় তাঁরা মহান আল্লাহ তাআলার কাছে মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন