রাজবাড়ীতে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নি’হ’ত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে। তিনি পুুঁইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়- রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে কালুখালীর মুখী যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সং’র্ঘষে সে সময় তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গেলে দ্রুত গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হন।তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক কুমার দাস বলেন, রাত সাড়ে ৮ টার দিকে রবিন এক মাদ্রাসা শিক্ষার্থীকে আমাদের হাসপাতালে আশঙ্কজনভাবে নিয়ে আসার পথে ওই মাদ্রাসা ছাত্র মারা যান।

পড়ুন : ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জন্য কী বদলাবে?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন