নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন

রাজধানীর নিকুঞ্জ-২-এর ১ নম্বর রোডের বটতলায় নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত সময়ে আয়োজিত এ কর্মসূচিতে একজন স্বেচ্ছায় রক্তদান করার সময় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত।

এ সময় সোসাইটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান স্বপন, আমির হোসেন ও লিটু আহমেদ লিটনসহ অন্যান্যরা।

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক কল্যাণের লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন মেটানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা মনে করেন, স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়লে রক্তের অভাবে জীবনহানির ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন