পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

​নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তীব্র স্রোত ও গভীরতায় দুজন তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা বাকি ছয়জন সাঁতরে নিরাপদে তীরে ফিরতে সক্ষম হলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি চৌকস ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে।

​তিনি আরও বলেন, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য প্রকল্পের খুঁটি-তার সরানোর অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন