শ্রীপুরে ২হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার(২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাওনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি পাঠান ও তাঁর বন্ধু নয়ন মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি পাঠান (২৫) ও তাঁর সহযোগী নয়ন মিয়া (২৫)। রনি পাঠান তেলিহাটি ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মো. হাসমত উল্লাহ বলেন, গতকাল রাতে দুই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন