জামালপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান উদয়কে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল।
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক বায়োজিদ আল আমিনের সই করা চিঠিতে উদয়কে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ওই ছাত্রদল নেতাকে অব্যাহতি দেয়া হয়।
গণমাধ্যমে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বকশীগঞ্জ উপজেলার ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের সকল পদ থেকে অব্যহতি দেওয়া হলো।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।তাই মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে দলের সকল ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে রবিবার দুপুরে আমানুল্লাহ আমান উদয়কে ২১৭ বোতল বিদেশি মদসহ আরও চার মাদক কারবারির সঙ্গে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া থেকে মদসহ তাদেরকে গ্রেপ্তার করে।
পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সা/


